কিশোর সংবাদ

প্রথম শিশু দিবাযত্ন কেন্দ্র চালু বিএসএমএমইউতে

কিশোর বাংলা প্রতিবেদন: প্রথম শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) চালু হয়েছে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বি ব্লকের নীচতলায় আধুনিক সুবিধা সম্পন্ন এই কেন্দ্রের উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এখানে শিশুরা যাতে সুন্দরভাবে আনন্দপূর্ণ পরিবেশে সময় কাটাতে পারে তা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এই কেন্দ্র আরও সম্প্রসারণ করা হবে।
উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মো. আবদুস সোবহান, প্রধান প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।