কিশোরবাংলাপ্রতিবেদন: স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি ব্যাংক সঞ্চয়সহ ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশে রংপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
বেলুন উড়িয়ে এ কনফারেন্সের উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। পরে নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ান বাংকের এসএভিপি সুধীর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) জুলকার নায়েন।
প্রধান অতিথির বক্তব্যে জোয়ারদার ইসরাইল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে স্কুল ব্যাংকিং অন্যতম। ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ বিষয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। মাত্র ১০ টাকা দিয়ে শিক্ষার্থীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ও আর্থিক লেনদেন করতে পারবে।