কিশোরবাংলাপ্রতিবেদন: ‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের অন্য প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো বগুড়াতেও মীনা দিবস পালিত হয়েছে। বগুড়ার কাহালুতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, এ উপলক্ষে আমরা উপজেলার ১১৪টি প্রথমিক বিদ্যলয়ে গত অর্থবছরে প্রায় ১৪লক্ষ টাকা ব্যয়ে ঠিফিন বক্স বিতরণ করেছি।