স্বাস্থ্য

লৌহজংয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কিশোর বাংলা প্রতিবেদন: মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থীদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রায় ৭শ’ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিদ্যালয়ের ভোকেশনাল প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোলাইমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি রিপন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন নিরব, সাংগঠনিক সম্পাদক সোলাইমান বাবু, রিয়াজ, লাভলু, মো. শিপন, ফয়সাল, সাকিব, লাভলু প্রমূখ।
রক্তের গ্রুপ নির্ণয় করেন, ডা. রাশেদুল ইসলাম রানা, ডা. মো. রেজাউল করিম ও ডা. সুমা সরকার।