কবিতা অাগামী দিনে তোমরা September 12, 2017 admin কৌশিক আহমেদ একটি দেশের আগামীর আশা যাদের হাতে বাঁধা তাদের ঘিরেই স্বপ্ন মোদের অবিরাম করে খেলা। আজকে তাদের ছোট ছোট হাতে আগামীর ছবি আঁকি একদিন সোনা হয়ে ধরা দেবে তাদের হাতের ধুলি। ঝড়-ঝঞ্চাট, নানা ধরনের বাঁধা আসবে অনেক জানি তাই বলে থেমে থাকবেনা তারা হয়ে যাবে অগ্রগামী। আজকে তোমরা অনেক ছোট হয়তো বুঝবে না তোমাদের ঘিরে অনেক স্বপ্ন প্রতিদিন হয় বোনা। একদিন তোমরা করবে যে জয় আগামীর সব পর্ব তোমাদের নিয়ে করবো মোরা প্রতিনিয়তই গর্ব। সেইদিনেরই আশায় মোরা এখন আছি তাকিয়ে বাংলা মায়ের গর্ব তোমরা যাও প্রতিদিন এগিয়ে। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related