পড়াশুনা

একসঙ্গে মা-ছেলের দাখিল পাস

কিশোর বাংলা প্রতিবেদন: পটুয়াখালীর বাউফল উপজেলায় মা ও ছেলে পৃথক শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে। এরা বাউফল উপজেলার কালিশুরী বন্দর এলাকার জাকারিয়া খানের স্ত্রী ও সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা দু’জনের মধ্যে মা জেসমিন আক্তার জিপিএ ৩.৬০ ও ছেলে সাইফুল্লাহ বিন জাকারিয়া জিপিএ ৪.২৮ পেয়েছে।
জেসমিন আক্তার কালিশুরী ইউনিয়নের রাজাপুর ছালেহিয়া দাখিল মাদরাসা ষষ্ঠ শ্রেণি থেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত থেকে এবছর দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন।
অপরদিকে তার ছোট ছেলে সাইফুল্লাহ বিন জাকারিয়া একই উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ফজলুল হক আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন।
প্রাথমিকের গণ্ডি পার হওয়ার আগেই বিয়ে হওয়ার পরেও স্বামীর সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উচ্চশিক্ষিত হতে চান বলেও আশবাদা ব্যক্ত করেছেন জেসমিন আক্তার।