কিশোরবাংলাপ্রতিবেদন: নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনটির সদস্য মৃন্ময় মৈত্রের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানটিতে ২০ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা দিবস পালনের ইতিহাস তুলে ধরা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে গণসঙ্গীত, দেশের গান, শিশুশিল্পী টপ্পার কবিতা ও শিশুশিল্পী রায়ীদা নাচ পরিবেশন করে।
মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র এবং ক্রাইস্টচার্চে বসবাসরত প্রবাসী বাঙ্গালিরা।