কিশোর সংবাদ

শিশুদের জন্য ১০ টাকার বিরিয়ানি

কিশোর বাংলা প্রতিবেদন পুরান ঢাকার ওয়ারিতে বনগ্রাম মসজিদের নিচে পাওয়া যায় ১০ টাকার বিরিয়ানি। উদ্যোক্তার নাম- তানভীর। সবার কাছে তিনি ‘তানভীর ভাই’ নামে পরিচিত।
ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, পুরান ঢাকার ঐতিহ্যকে ধরে রাখতে এবং দরিদ্র শিশুদের জন্যই তার এ উদ্যোগ। প্রধান ক্রেতা হচ্ছেন, আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা। তবে বিরিয়ানির প্রকৃত দাম ৩৫ টাকা।
পুরান ঢাকার কাপ্তান বাজার ঘুরে কমদামে পোলাও এর পুরনো চাল এবং মুরগির ‘ছাটকা’ (রোস্টের অংশ নেওয়ার পর যা বাকি থাকে) সংগ্রহ করেন তানভীর। এসব দিয়েই তৈরি হয় বিরিয়ানি।
ফেসবুকে শরিফুল ইসলাম রনি লিখেছেন, কারো যদি ১০ টাকা দেয়ার সামর্থ নাও থাকে তাহলেও তানভীর তার হাতে বিরিয়ানি তুলে দেন। কোনো শিশুর হাত থেকে যদি বিরিয়ানির প্লেট পড়ে যায় তাহলে তার হাতে নতুন প্লেটে তুলে দেন তানভীর।
ওয়ারি এলাকার কর্মজীবী তরুণ রেজুয়ার রহমান বলেন, ‘কয়েক বছর ধরে এখানে বিরিয়ানি বিক্রি হতে দেখছি। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিরিয়ানি পাওয়া যায়। সবসময়ই ভিড় থাকে।’
তিনি আরও বলেন, ‘ফেসবুকে এ ১০ টাকার বিরিয়ানির নিয়ে অনেক সমালোচনা দেখছি। আমার মনে হয় সমালোচনার করার আগে এখানে এসে বিরিয়ানি খেয়ে যাওয়া উচিত।