মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চার পাঁচজন পরীক্ষার্থী সাড়ে ৯টার পর কেন্দ্রে ঢোকে। তাদের সাথে আসা অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, এদের সবার বাসা সেগুন বাগিচা এলাকায়। মতিঝিল আসার পথে বিএনপি কার্যালয়কে ঘিরে কঠোর নিরাপত্তা পেরিয়ে পৌঁছাতে তাদের দেরি হয়েছে।