কিশোর সংবাদ

প্যারিসে যুব ইউনিয়নের একুশে বইমেলা

কিশোর বাংলা প্রতিবেদন: একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুব ইউনিয়ন ফ্রান্স শাখার উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে বইমেলা।
আগামী ১৮ ফেব্রুয়ারি প্যারিসের মেট্রো লিং প্যাসেজ ডুবেইলে দিনব্যাপী এ বইমেলা হবে ।
শিক্ষা-সংস্কৃতি-ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে উঠো বিশ্ব তারুণ্য- এ শ্লোগান নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এবারের মেলা উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া।
মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একুশ উপলক্ষে প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে বলে জানান তিনি।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক আমিরুল আরহাম, বিশেষ অতিথি থাকবেন ফরাসি লেখক ম্যাদাম লিসেল স্কিফ এবং কবি ও আবৃত্তিশিল্পী রবিশংকর মৈত্রী।
এবারের বইমেলা গত বছরের তুলনায় সুন্দর ও উপভোগ্য হবে। প্রচুর দর্শক সমাগম বিবেচনায় এবার মেলার পরিসর বাড়ানো হয়েছে।