কিশোরবাংলাপ্রতিবেদন: সিলেটের একটি স্কুলের শুভেচ্ছা দূত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামজিক দায়বদ্ধতা এবং শিশুদের প্রতি ভালো লাগা থেকে সম্প্রতি একটি স্কুলের সাথে নিজেকে যুক্ত করেছেন জয়া।
তবে ব্যস্ত নগরী ঢাকা নয়, সিলেটে গত শুক্রবার ‘কিডস ক্যাম্পাস’ নামের একটি প্রি স্কুল ও থিম পার্কের সাথে নিজেকে যুক্ত করেছেন জয়া। এ স্কুলের শুভেচ্ছা দূত হিসেবে তিনি কাজ করবেন এখন থেকে।
জয়া আহসান জানান, অভিনয়ের আগে পেশায় জয়ার শুরুটা ছিলো শিক্ষক হিসেবে।
এদিকে, আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে শিশুদের নিয়ে জয়া অভিনীত নতুন চলচ্চিত্র ‘পুত্র’। সরকারি অনুদান প্রাপ্ত এ ছবিটি দেখবার জন্য জয়া বিশেষভাবে অনুরোধ করেছেন দর্শকদের।
জয়ার অভিমত, কিছু চলচ্চিত্র বিনোদিত করে। কিছু চলচ্চিত্র বিকশিত করে। ‘পুত্র’ শুধু বিনোদন-ই দেবেনা, বোধের জায়গাগুলোও নতুন করে জাগিয়ে তুলবে ।