কিশোরবাংলাপ্রতিবেদন: ১৬ ডিসেম্বরকে সামনে রেখে শিশু-কিশোরদের নিয়ে বিজয় দিবসের উৎসব করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা।
সিডনির ইঙ্গেলবার্ন লাইব্রেরি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে ‘সাউথ-ওয়েস্ট সিডনি বাংলাদেশি কমিউনিটি’। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরুর পর ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের শিশু- কিশোররা দেশাত্মবোধক ছড়া, কবিতা ও বিজয়ের গান শোনান।
এরপর শিশু-কিশোরদের কণ্ঠে দেশের গান দিয়ে শুরু হয় উৎসবের দ্বিতীয় পর্ব। এ পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেমের গান এবং অথই দেশের গান, ভাওয়াইয়া, ইংরেজি আধুনিক, জাজ ও অপেরা পরিবেশন করে।
অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় একটি গানের দল লাল সবুজ সঙ্গীত পরিবেশন করে। উৎসবে আরও ছিল- গণসঙ্গীত, মুক্তিযোদ্ধার ডায়েরি ও নীলিমা ইব্রাহিমের বই ‘আমি বীরাঙ্গনা বলছি’ থেকে পাঠ, শিশু-কিশোরদের কণ্ঠে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা এবং চরমপত্র পাঠ।