কিশোর বাংলা প্রতিবেদন: শিশুদের ক্যান্সার প্রতিরোধে যুক্তরাষ্ট্রের টেনেসির একটি হাসপাতালে অনুদান দিয়েছে বাংলাদেশি দাতব্য প্রতিষ্ঠান ‘এমঅ্যান্ডজে ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টেনেসি অঙ্গরাজ্যের সেন্ট জুডেস শিশু হাসপাতালের আর্থিক সাহায্য দেওয়া শুরু হয়েছে।’
তারা জানায়, ‘এমঅ্যান্ডজে ফাউন্ডেশন তিন বছর ধরে জর্জিয়ার মূলধারাসহ বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা দেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও বয়স্কদের সেবা দিয়ে আসছে।’
টেনেসির ওই শিশু হাসপাতালে মূলত তিনটি খাতে আমাদের এ অনুদানের অর্থ ব্যবহৃত হবে। খাত তিনটি হচ্ছে- শিশুদের চিকিৎসায় নিজেদের পকেট থেকে যাতে কোন অর্থ ব্যয় করতে না হয়, সেটি নিশ্চিত করা।
এক্ষেত্রে অভিভাবকরা শুধু তাদের শিশুদের দেখভালের দায়িত্ব পালন করবেন। দ্বিতীয়ত, অনুদানের অর্থ শিশুদের ক্যান্সার প্রতিরোধক গবেষণা কাজে ব্যয় করা হবে।
তৃতীয়ত, পৃথিবীর বিভিন্ন দেশের যে কোন শিশুচিকিৎসক এখন থেকে এ হাসপাতালের ক্যান্সার সংক্রান্ত সর্বশেষ গবেষণার ফলাফল ও তথ্য সংগ্রহ করতে পারবেন এবং নিজের দেশে ক্যান্সারে আক্রান্ত শিশুদের কল্যাণে তা ব্যবহার করতে পারবেন।