কবিতা

ইকবাল বাবুলের কবিতা

কান্না এখন আরাকানে

বিশ্বজুড়ে সবাই জানে
এই খবর আর পায়নি কে ?
এমন খবর দেয় না নাড়া
ঐ পিশাচি ডাইনিকে ।

শুনছে না সে কান্না ওদের
নিচ্ছে না কেউ তারা কানে
আমার ভাইয়ের বুকফাটা সেই
কান্না শুনি আরকানে ।

নির্বিচারে মারছে ওদের
পোড়াচ্ছে সব ঘর বাড়ি
বিশ্ববিবেক কোথায় এখন
কিচ্ছু কী নেই করবারই ?

কোথায় জাতিসংঘ তুমি
করবে এখন বিচার কার ?
হিংসাতে আজ জ্বলছে সবই
হচ্ছে পুড়ে কী ছারখার !

তাই আমি আজ নিন্দা জানাই
নই মোটেও বিনীত
নোবেল পাওয়া ঐ মেয়েটা
আমার কাছে ঘৃণিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *