কুইজ

প্রতিদিন ধাঁধা প্রতিদিন পুরষ্কার – ২৮

ওয়ারিসা আফসিন নাওমি : কিশোর বাংলা অনলাইন পোর্টালে “প্রতিদিন ধাঁধা প্রতিদিন পুরষ্কার” নামে আয়োজন করা হয়েছে ধাঁধার আসর । প্রতিদিনের এ আয়োজনে থাকছে তিনটি করে ধাঁধা। আর প্রতিদিন ধাঁধার পুরষ্কার হিসেবে থাকছে বই এবং শিক্ষামূলক উপকরণ। যা ধাঁধা বিজয়ীদের ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
আজকের ধাঁধা – ২৮ এর উত্তর পাঠানোর শেষ সময় আগামী ১৭ নভেম্বর ২০১৭। আজকের ধাঁধা-২৮ এর সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ীদের নাম এবং উত্তর প্রকাশ করা হবে আগামী ১৮ নভেম্বর। সঠিক উত্তরদাতা পাওয়া না গেলে নির্ধারিত তারিখে শুধুমাত্র উত্তর প্রকাশ করা হবে।
আজকের ধাঁধা২৮
১। কোন সে সরস ফল বলো দেখি ভাই
ফেলি তার আর্ধ ভাগ, অর্ধাংশ খাই।
টক মিষ্টি স্বাদ তার চোখ আগণন
বাংলাদেশের সস্তা ফল নাম বলোতো এখন?
২। কনছেন দেখি কোন খানা খাওয়া যায় না?
৩। গাছের নাম মগুর মাছা, এক এক ডালে এক এক পাতা,
গোড়ায় ধরে ফল। এতো মজার ফলরে ভাই, এতো মজার ফল।
ধাঁধা২৩ এর উত্তর
১। আখ বা ইক্ষু।
২। মানুষটি খুবই বেঁটে।সে লিফটের সবচেয়ে উপরের সুইচটি পর্যন্ত নাগাল পায় না।
৩। দাঁত।
বিশেষ দ্রষ্টব্য : অনেকেই ধাঁধা-২৩ এর উত্তর পাঠিয়েছেন কিন্তু কেউই তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারেননি। আবার অনেকেই নিয়মাবলী মেনে উত্তর পাঠাননি। তাই ধাঁধা-২৩ এর বিজয়ী কাউকে করা গেল না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 
ধাঁধার আসরে অংশগ্রহণের নিয়মাবলী :
এ ধাঁধা প্রতিযোগিতায় শুধুমাত্র কিশোর-কিশোরীরাই অংশগ্রহণ করতে পারবেন। তবে কিশোর বাংলার সাথে সংশ্লিষ্টরা পরিবারের সদস্যরা এ প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি ধাঁধা পর্বের উত্তর ধাঁধা প্রকাশের পরবর্তী (সাত) দিনের মধ্যে পাঠাতে হবে। “আজকের ধাঁধা” র নম্বর উল্লেখপূর্বক উত্তরপত্র ডাক অথবা কুরিয়ার-এর মাধ্যমে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। হাতে হাতেও উত্তরপত্র পৌঁছানো যাবে। ধাঁধার সঠিক উত্তর দিয়ে আপনিও পেতে পারেন পুরষ্কার। এজন্য আপনাকে অবশ্যই কিশোর বাংলার ফেসবুক (https://www.facebook.com/KishoreBangla/) পেজের ফলোয়ার হতে হবে। অন্যথায় উত্তরপত্র গ্রহণ করা হবে না।
ধাঁধার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে পুরষ্কৃত করা হবে। উত্তরপত্রের সাথে আপনার নাম, বয়স, শ্রেণী, স্কুলের নাম, বাসার ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি (ভেরিফেকশনের জন্য) স্পষ্টকারে লিখুন। উত্তরপত্র পাঠানোর ঠিকানা :
প্রতিদিন ধাঁধা
বিভাগীয় সম্পাদক
কিশোর বাংলা
(মোহাম্মদী নিউজ এজেন্সীর একটি প্রকাশনা)
৯৩, মতিঝিল বা/এ, ১০ম তলা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৫৯৪২৮-২৯
ওয়েবসাইট : www.kishorebangla.com, ফেসবুক : https://www.facebook.com/KishoreBangla