১৫ বছর পর আলোকিত রাঙামাটি শিশু পার্ক
কিশোর বাংলা প্রতিবেদন: দীর্ঘ ১৫ বছর পর আবারো জ্বলে উঠলো রাঙামাটি শিশু পার্কের সন্ধ্যা–বাতি। সোমরাব সন্ধ্যায় শিশু পার্কটি নতুন করে চালু করার চলমান কাজের অংশ হিসেবে প্রায় ২১টি সন্ধ্যা–বাতি জ্বালানো হয়, যা পুরো পার্কটিকে আলোকিত করে।
এর আগে ২০০৩ সালে পার্কের ভেতরে তৎকালীন পৌর মেয়র কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়ে পার্কটি বন্ধ করে দিয়ে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে। এতে পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজ ও বেলা উচ্চ আদালতে মামলা করে। দীর্ঘ শুনানির পরে শিশু পার্ক তৈরির পক্ষে মামলার রায় দেয়। ২০১৪ সালে পার্কে নির্মাণাধীন স্থাপনা অপসারণ কারা হয়।
এরপর দীর্ঘদিন অযত্নে অবহেলায় পরে ছিল এই পার্কটি, সম্প্রতি পার্কটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

