কিশোর বাংলা প্রতিবেদন: সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশু কিশোরদের আত্নমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে নরসিংদীর আলোচিত সংগঠন বাঁধনহারা। নরসিংদী জেলা প্রশাসনের অনন্য এই সাংস্কৃতিক, সামাজিক সংগঠনটির যাত্রা শুরু ২০১২ সালের ২৫ মার্চ। এর পর থেকে নানা আয়োজনে দেশী বিদেশী গুণীজনদের মন জয় করে নিয়েছে ‘বাধনহারা’।
নরসিংদীর তৎকালীন জেলা প্রশাসক জনাব মোঃ ওবায়দুল আজম বাঁধনহারা প্রতিষ্ঠা করেন। বাঁধনহারার বর্তমান সভাপতি এবং জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের নিবিড় তত্ত্বাবধানে বাঁধনহারা হয়েছে আরো সংগঠিত। একটি জেলা শহরকে ইতিবাচক ধারায় বদলে দিতে হলে তার সাংস্কৃতিক মানকেও বদলে দিতে হয়।
মূলত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতেই এই উদ্যোগ। বাঁধনহারা এদিক থেকে অনন্য। যাদের বাবা মা সমাজের প্রাগসর শ্রেণির কেউ নন, যারা ঠিকমত খেতে পায় না, পড়ালেখার সুযোগ পায়না, সে সকল শিশু-কিশোর নিয়ে এ সংগঠন। থিয়েটারের মাধ্যমে সংগঠনটির সদস্যদের মধ্যে তৈরি হয়েছে দেশের প্রতি ভালবাসা, দায়বদ্ধতা ও বিশ্বজনীন চেতনা।
বাঁধনাহারা বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রগতিশীল চিন্তায়। বাঁধনহারা শুধু নাটকেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। কোরিওগ্রাফি, ফ্যাশন শো, মূকাভিনয়, নৃত্য, সংগীত, একক অভিনয়, ক্ষুদ্র নাটিকাসহ শিল্প সংস্কৃতির সকল শাখায় তাদের বিচরণ।
নরসিংদী, গাজীপুর নারায়নগঞ্জ, ঢাকা ওপঞ্চগড়েরর হাজারো মানুষকে অনবদ্য কিছু পরিবেশনা উপহার দিয়েছে বাঁধনহারা। সৃষ্টিশীল হওয়ার জন্য বাঁধনহারা হতেই হবে। কিন্তু আমরা শৃঙ্খলমুক্তি চাই, শৃঙ্খলার মুক্তি চাই না। সেজন্য আমরা ছন্নছাড়া হতে চাই না। আসুন আমাদের শিশুদের জন্য আনন্দময় শৈশব গড়ে তুলি,আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলি।