কিশোরবাংলাপ্রতিবেদন: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ আয়োজিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মাঝে মেয়াদবিহীন প্যাকেটজাত বিস্কুট বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পরিষদ মিলনাতয়নে ভৈরবের ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৪ জন গরিব ও মেধাবী শিশু শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে উপবৃত্তির সাথে শিশু শিক্ষার্থীদের হাতে একটি কলা ও একটি বিস্কুটের প্যাকেট তুলে দেয়া হয়।
বিতরণকৃত বিস্কুটের প্যাকেটের মোড়কে মূল্য, উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকায় উপস্থিত শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে।
অনুষ্ঠানে উপস্থিত পৌরসভার স্যানেটারি পরির্দশক নাসিমা বেগম জানান, এ ধরনের মেয়াদহীন বিস্কুট শিশু শিক্ষার্থীদের দেয়া উচিত হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সালের সভাপতিত্বে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন।