কিশোরবাংলাপ্রতিবেদন: আগামী বছরের প্রথম দিকে ঢাকায় শিশু পার্লামেন্ট সম্মেলনে দেশের প্রতিটি সংসদীয় আসন থেকে একজন করে শিশু প্রতিনিধি অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
তাছাড়া, শিশুদের অধিকার বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন ইউনিসেফ প্রতিনিধি এডোওয়ার্ড বিগবেডার। গতকাল সংসদ ভবনে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।
এ সময় ঢাকার ইউনিসেফ প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন। সংসদ সচিবালয় জানায়, কনভেনশন অন চাইল্ড রাইট সম্পর্কে ডেপুটি স্পিকার বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে এবং মাধ্যমিক শিক্ষকদের শতভাগ বেতন সরকার প্রদান করছে।