কিশোরবাংলাপ্রতিবেদন: শিশুর সামগ্রিক বিকাশ ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিকে সাম্মানিক ফেলো দেবে শিশু একাডেমি। এই বিধান রেখে ‘বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
তিনি বলেন, ‘১৯৭৬ সালের একটি অধ্যাদেশের মাধ্যমে শিশু একাডেমি পরিচালিত হচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সামরিক শাসনামলে প্রণীত অধ্যাদেশ নতুন করে এবং বাংলায় রূপান্তর করা হচ্ছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খসড়া আইন অনুযায়ী একাডেমির পরিচালনা ও প্রশাসন বোর্ডের উপর ন্যস্ত থাকবে। একাডেমি যেসব ক্ষমতা প্রয়োগ ও কাজ করতে পারবে বোর্ডও সেগুলো করতে পারবে। ১৭ সদস্যের ব্যবস্থাপনা বোর্ড গঠন করা হবে।’