কিশোরবাংলাপ্রতিবেদন: বিচার চলাকালে শিশুদের ছবি কিংবা নাম-পরিচয়সহ তাদের তথ্য প্রকাশ করার ক্ষেত্রে বিদ্যমান শিশু আইনের একটি ধারার অস্পষ্টতা দূর করার বিষয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
তিন আইনজীবীরা করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. ইকবাল কবিরের বেঞ্চ সোমবার এ রুল দেয়।
শিশু আইন-২০১৩ এর ৯৭ ধারার অধীনে আইনটির ৮১ ধারার অস্পষ্টতা দূর করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তা দূর করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
রিট আবেদনটি করেন কামাল হোসেন মিয়াজী, আশফাকুর রহমান ও মোহাম্মদ মিফতাউল আলম।