শিশুদের আইফোন ব্যবহার সীমিত করবে অ্যাপল
এমএনএ সাইটেক ডেস্ক : বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারে শিশুদের আসক্তি আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বাবা-মা যাতে শিশুদের আইফোন এবং অন্যান্য ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন সেজন্য নতুন ফিচার আনার কথা জানিয়েছে অ্যাপল।
সম্প্রতি শিশুদের আইফোনের প্রতি আসক্তি কমাতে উদ্যোগ নিতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানের দুই শেয়ারধারী প্রতিষ্ঠান জানা পার্টনারস ও ক্যালিফোর্নিয়া স্টেট টিচারস’ রিটায়ারমেন্ট সিস্টেম (ক্যালএসটিআরএস)। এরপরই নতুন ফিচার আনার ঘোষণা দিল অ্যাপল।
এক বিবৃতিতে অ্যাপল জানায়, “ভবিষ্যতের জন্য আমাদের নতুন ফিচার ও উন্নত পরিকল্পনা রয়েছে যাতে আরও বেশি কার্যকরিতা যোগ হয় এবং টুলগুলো আরও বেশি জোড়ালো হয়।”
তরুণদের মধ্যে মোবাইল আসক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিয়েছে অ্যাপল, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।


