কিশোরবাংলাপ্রতিবেদন: রাজশাহীতে তিন দিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু হয়েছে। নগরের বিনোদপুরে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগার মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। গত বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর’র সদস্য বেঞ্জমিন হেমব্রেম।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগার পরিচালক ড. হুসনা পারভিন নূর।
মেলায় ৩৮ স্কুল ও কলেজের ৫৬টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে স্টলগুলোতে প্রদর্শিত আবিস্কারগুলো দেখে।
মেলায় বেশি দেখা যায় শিক্ষার্থীদের। প্রত্যেকটি স্টলে শিক্ষার্থীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।