কিশোর সংবাদ

মেলবোর্নে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা ১৭ মার্চ

কিশোর বাংলা প্রতিবেদন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে এক শিশু–কিশোর মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ১৭ মার্চ শনিবার মেলবোর্নের উইনঢ্যাম পার্ক কমিউনিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় প্রবাসে বেড়ে ওঠা নতুন বাঙালি প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবনের ওপর আলোকপাত করা হবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে মেলায় আগত শিশু-কিশোরদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দলমত-নির্বিশেষে মেলবোর্নে প্রবাসী সকল বাঙালিকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।