কিশোরবাংলাপ্রতিবেদন: এই প্রথমবারের মত দেশের ৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরী ভাষাভাষী শিশুরা নিজস্ব বর্ণমালা সম্বলিত তাদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের বই পাচ্ছে।
প্রাক-প্রাথমিক শ্রেণী এবং প্রথম শ্রেণীর মোট ১ লাখ ৪৯ হাজার ২৭৬টি পাঠ্যপুস্তক, পঠন-পাঠন সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক শ্রেণীর ৩৪ হাজার ৬৪২ টি আমার বই, ৩৪ হাজার ৬৪২টি অনুশীলন খাতা এবং প্রথম শ্রেণীর ৭৯ হাজার ৯৯২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৭ শিক্ষাবর্ষে প্রথম প্রাক-প্রাথমিক পর্যায়ে সারাদেশে ৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুর মাঝে ৮ ধরনের পঠন-পাঠন সামগ্রী বিতরণ করা হয়েছে। এই শিক্ষাবর্ষে শিশুদের মাঝে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।