কিশোরবাংলাপ্রতিবেদন: ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হয়েছে চার দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনী উৎসব। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় পাঁচ গুণীজনকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট হুমায়ুন কবীর, চলচ্চিত্রে দেলোয়ার জাহান ঝন্টু, সাহিত্যে ড. মারুফুল ইসলাম, সাংবাদিকতায় সৈয়দ ইসতিয়াক রেজা ও তৃণমূল অনুসন্ধানী সাংবাদিকতা ও সংগীতে পীযূষ কান্তি আচার্যকে সংবর্ধনা দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাসুকুল ইসলাম, সম্পাদক নিয়াজ মুহম্মদ খান বিটু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুন নুর, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি মান বর্ধন পাল, কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পী বিপ্লব ব্যানার্জি প্রমুখ।
পরে চিত্র প্রদর্শনীতে অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।