সাফল্য

বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছেন ৮ বছর বয়সী বেলজীয় বালক

কিশোর বাংলা প্রতিবেদন: ছয় বছরের শিক্ষাসূচী দেড় বছরে শেষ করে উচ্চ মাধ্যমিক পাস করার পর মাত্র আট বছর বয়সী এক বেলজীয় শিশু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।
বেলজীয় বাবা ও ডাচ মার সন্তান লর‌্যা সিমন্স ১৮ বছর বয়সীদের ক্লাশের সনদ অর্জন করেছেন বলে জানিয়েছে বিবিসি।
তার বাবা-মার দেওয়া তথ্যানুযায়ী, লর‌্যার আইকিউ ১৪৫।
বেলজিয়ামের আরটিবিএফ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লর‌্যা তার প্রিয় বিষয় গণিত বলে জানিয়েছেন; কারণ হিসেবে বলেছেন, “গণিত অত্যন্ত ব্যাপক বিষয়, এর মধ্যে পরিসংখ্যান, জ্যামিতি, বীজগণিত আছে।”
স্কুল থেকে পাওয়া দুই মাসের ছুটি শেষে লর‌্যা বিশ্ববিদ্যালয় জীবন শুরু করবে।
তার বাবা জানিয়েছেন, ছোট বেলায় সে তার সমবয়সী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে হিমশিম খেতো এবং খেলনার প্রতি তার সত্যিকারের কোনো আকর্ষণ ছিল না।