কৌতুক

বাবা, বাস্পীয় ইঞ্জিন যেনো কে আবিস্কার করেছিল?

বাবা ছেলেকে বলছেন, তুমি সবসময় এতো বেশি বুঝ কেন? তোমার কি ধারণা তুমি আমার চেয়ে বেশি জান? মনে রাখিও আমি কিন্তু তোমার বাবা। বাবারা সবসময়ই ছেলেদের চেয়ে বেশি জানে বুঝলে?
ছেলে : আচ্ছা বাবা, বাস্পীয় ইঞ্জিন যেনো কে আবিস্কার করেছিল?
বাবা : জেমস ওয়াট। কেন?
ছেলে : তো তার বাবা কেন পারেনি?
কৌতুক সংগ্রাহক : রাতুল সরকার, নটরডেম কলেজ, ঢাকা।