বরুড়ায় কিশোর কে পিটিয়ে গুরুতর আহত

কিশোর বাংলা প্রতিবেদন: কুমিল্লার বরুড়ায় উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে চুরির ঘটনায় সাক্ষী দেওয়ায় গত ২৩ অক্টোবর রোজ সোমবার ইব্রাহীম নামের ১৩ বছরের কিশোরের হাত-পা বেধে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের প্রবাসী কামরুল ইসলামের ছেলে হৃদয় (২৫) গত ১৯ অক্টোবর রোজ বৃহসপ্রতিবার রাত অনুমান ১০ টার দিকে একটি প্রজেক্ট থেকে ২টি ব্যাটারী চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের সেলিম মিয়ার ছেলে ইব্রাহীম দেখে ফেলে। বিষয়টি কাউকে না বলার জন্য হৃদয় ও সহযোগী সুকুর আলী ইব্রাহীমকে বলে।
কিন্তু বিষয়টি জানাজানি হলে, ২৩ অক্টোবর রোজ সোমবার হৃদয় ইব্রাহীমকে হকিস্টিক এ্যালোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার পরিবার ইব্রাহীমকে অচেতন অবস্থায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাংবাদিকদের কাছে নির্যাতনের বিবরণ দিতে গিয়ে ইব্রাহীম কান্নায় ভেঙ্গে পরে।
এব্যাপারে হৃদয়ের কাছে জানতে চাইলে সে চুরির ঘটনা অস্বীকার করে। এব্যাপারে ইব্রাহীমের মা বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করে।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।