কিশোরবাংলাপ্রতিবেদন: ঈশ্বরদীতে শিক্ষার্থীদের কাব হলিডে ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এয়ারপোর্ট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার আল মা মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগীতা ও ডিসপ্লে-এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ সময় অতিথি ছিলেন, সাঁড়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা পূর্ণিমা রায়।
দ্বিতীয পর্বে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতায় কবিতা আবৃতি, চিত্রাংকন, সাধারণ নৃত্য ও দেশাত্ববোধক সংগীতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এই পর্বে অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা।
শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষক ও কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।