প্রতিদিন ধাঁধা প্রতিদিন পুরষ্কার – ৩৫

ওয়ারিসা আফসিন নাওমি : কিশোর বাংলা অনলাইন পোর্টালে “প্রতিদিন ধাঁধা প্রতিদিন পুরষ্কার” নামে আয়োজন করা হয়েছে ধাঁধার আসর । প্রতিদিনের এ আয়োজনে থাকছে তিনটি করে ধাঁধা। আর প্রতিদিন ধাঁধার পুরষ্কার হিসেবে থাকছে বই এবং শিক্ষামূলক উপকরণ। যা ধাঁধা বিজয়ীদের ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
প্রতিদিন ধাঁধা – ৩৫ এর উত্তর পাঠানোর শেষ সময় আগামী ০৭ ডিসেম্বর ২০১৭। প্রতিদিন ধাঁধা-৩৫ এর সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ীদের নাম এবং উত্তর প্রকাশ করা হবে আগামী ০৮ ডিসেম্বর। সঠিক উত্তরদাতা পাওয়া না গেলে নির্ধারিত তারিখে শুধুমাত্র উত্তর প্রকাশ করা হবে।
আজকের ধাঁধা৩৫
১. আল্লাহর তৈরী রাস্তা,
তৈরি মানুষের সাধ্য নেই।
হরেক রকম নাম তার
বলোতো কি জিনিষ তা?
২. কোন প্রাণী বলুন দেখি ছয় পায়ে হাঁটে,
ঘুরতে তাকে আমরা দেখি
যেথায় খুশি পথে ঘাটে।
৩. আকাশ ধুমধুম পাতালে কড়া,
ভাঙ্গল হাঁড়ি লাগল জোড়া।
ধাঁধা৩০ এর উত্তর
১। চিংড়ি।
২। বিছানা।
৩। লাটিম।
বিশেষ দ্রষ্টব্য : প্রতিদিন ধাঁধা-৩০ এর উত্তর পাঠিয়েছেন দেড় সহস্রাধিক জন। এর মধ্যে তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন যারা তাদের মধ্য থেকে তিন জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। প্রতিদিন ধাঁধা-৩০-এর লটারিতে বিজয়ী হয়েছেন যারা তারা হলেন-
১.  ফৌজিয়া ইয়াসমিন, র‌্যাঙ্কিন স্ট্রিট, সূত্রাপুর, ঢাকা।
২. নাবিল ইসলাম, ঠাকুরপাড়া, কুমিল্লা।
৩. সোহানুর রহমান সোহেল, কেরানি পাড়া, রংপুর।
বিজয়ীরা নির্ধারিত সময়ের মধ্যে পেয়ে যাবেন ২০০ শত টাকা মূল্যের পুরষ্কার অর্থাৎ শিশু-কিশোর পাঠ্য উপযোগী বই অথবা শিক্ষামূলক উপকরণ।

ধাঁধার আসরে অংশগ্রহণের নিয়মাবলী :

প্রতিদিন ধাঁধা প্রতিযোগিতায় শুধুমাত্র কিশোর-কিশোরীরাই অংশগ্রহণ করতে পারবেন। তবে কিশোর বাংলার সাথে সংশ্লিষ্টরা পরিবারের সদস্যরা এ প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি ধাঁধা পর্বের উত্তর ধাঁধা প্রকাশের পরবর্তী (সাত) দিনের মধ্যে পাঠাতে হবে। “প্রতিদিন ধাঁধা” র নম্বর উল্লেখপূর্বক উত্তরপত্র ডাক অথবা কুরিয়ার-এর মাধ্যমে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। হাতে হাতেও উত্তরপত্র পৌঁছানো যাবে। ধাঁধার সঠিক উত্তর দিয়ে আপনিও পেতে পারেন পুরষ্কার। এজন্য আপনাকে অবশ্যই কিশোর বাংলার ফেসবুক (https://www.facebook.com/KishoreBangla/) পেজের ফলোয়ার হতে হবে। অন্যথায় উত্তরপত্র গ্রহণ করা হবে না।
ধাঁধার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে পুরষ্কৃত করা হবে। উত্তরপত্রের সাথে আপনার নাম, বয়স, শ্রেণী, স্কুলের নাম, বাসার ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি (ভেরিফেকশনের জন্য) স্পষ্টকারে লিখুন। উত্তরপত্র পাঠানোর ঠিকানা :
প্রতিদিন ধাঁধা
বিভাগীয় সম্পাদক
কিশোর বাংলা
(মোহাম্মদী নিউজ এজেন্সীর একটি প্রকাশনা)
৯৩, মতিঝিল বা/এ, ১০ম তলা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৫৯৪২৮-২৯
ওয়েবসাইট : www.kishorebangla.com, ফেসবুক : https://www.facebook.com/KishoreBangla