ফিচার

ট্রাম্পের পেছনে দাঁড়িয়েই তাকে ব্যঙ্গ করছিল এক কিশোর!

কিশোর বাংলা প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংসে রিপাবলিকানদের এক সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার পেছনেই ঘটছিল অভূতপূর্ব এক ঘটনা।
বিলিংসের রিমরক অটো অ্যারিনায় দর্শক-শ্রোতার সারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঠিক পেছনেই বসেছিলেন টাইলর লিনফেস্টি নামের এক স্কুলছাত্র। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন মুখের বিভিন্ন রকম অভিব্যক্তি করছিলেন ১৭ বছর বয়সী ওই কিশোর। এ কারণে তাকে এবং তার দুই বন্ধুকে সমাবেশস্থল থেকে বের করে দেয়া হয়।
কিন্তু ইতোমধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘প্ল্যাইড শার্ট গাই’ হিসেবেও ডাকা হচ্ছে।
ভাষণের এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন অর্থনীতি এখন ইতিহাসের সেরা অবস্থায় আছে। এসময় টাইলর ব্যাঙ্গাত্মক অভিব্যক্তি করেন, তারপর তার বন্ধুর দিকে তাকান।