কিশোরবাংলাপ্রতিবেদন: শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ‘টগি ওয়ার্ল্ড লেখার লড়াই’র প্রতিযোগিতার স্কুলভিত্তিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানীর ধানমণ্ডিতে এক্সেল একাডেমিত স্কুলে এ পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টগি ওয়ার্ল্ড ও বসুন্ধরা সিটি শপিং মলের হেড অফ মার্কেটিং এম এম জসিম উদ্দিন।
এ সময় তিনি বলেন, হাতের লেখাটা এখন বেশ জরুরি এবং এটা শেখানোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত ৷ সবাই এখন ই-মেল করে, মোবাইল ফোনে ক্ষুদেবার্তা পাঠায়। আমাদের সন্তানেরা খুব বেশি সময় ব্যয় করে প্রযুক্তি নির্ভর নানা ডিভাইসে। শিশুদের পাশাপাশি অভিভাবকদের হাতের লেখার প্রতি উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হাতের লেখার ঐতিহ্য ধরে রাখুক।
প্রাথমিকভাবে পাঁচটি স্কুলের দু’টি গ্রুপের প্রতিটি থেকে ১০টি করে মোট ১০০ শিশুর খাতা বিচারকমন্ডলীর কাছ থেকে সংগ্রহ করে। পরে প্রখ্যাত কথা সাহিত্যিক সাংবাদিক, নাট্যকার ও কলাম লেখক, বর্তমানে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের কাছে হস্তান্তর করা হয়। তিনি খুবই সুক্ষভাবে খাতা দেখে বিজয়ী নির্বাচন করেন।
প্রতিযোগিতার জন্য পাঁচটি স্কুল থেকেই সেরা তিন জনকে বাছাই কর চূড়ান্ত করা হচ্ছে। আগামী জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।