কিশোর-কিশোরী পুষ্টি উন্নয়ন কার্যক্রম

কিশোর বাংলা প্রতিবেদন: রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ে কিশোর কিশোরী পুষ্টি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে চ্যানেল আই স্বর্ণ কিশোরী টিমের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ পাঠ করানো হয়।
চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কুদরতুল্লা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই’র স্বর্ণ কিশোরী টিমের প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, কলমা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, গোদাগাড়ী উপজেলার সাবেক যুবলীগ  সভাপতি শফিকুল সরকার, তানোর উপজেলার স্বর্ণ কিশোরী তাজরিনা খাতুন, স্বর্ণ কিশোর মাহাফুজ, তানোর মহিলা কলেজের প্রভাষক মুনসেফ আলী, তানভির প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।