পড়াশুনা

এইচএসসি দিচ্ছে সৌদি আরব প্রবাসী ১৬০ শিক্ষার্থী

কিশোর বাংলা প্রতিবেদন: সারাদেশের ১৩ লাখের বেশি শিক্ষার্থীর সঙ্গে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন সৌদি আরবে বসবাসরত ১৬০ বাংলাদেশি শিক্ষার্থী।
বাংলাদেশের সঙ্গে সময়ের মিল রেখে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা থেকে রিয়াদ ও জেদ্দার দুটি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র দুটি হলো রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখা ও জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখা।
প্রথম দিন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং ডিআইবিএস-এ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা হয়েছে।