কিশোরবাংলাপ্রতিবেদন: সৌদি আরবে ‘কিং আবদুল আজিজ ৪০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা’র মূলপর্বে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ হোসাইন আহমদ (১৬)। ৩ অক্টোবর থেকে পবিত্র নগরী মক্কায় প্রতিযোগিতাটি শুরু হয়েছে। সৌদি বাদশাহ সালমানের সামগ্রিক পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার কার্যক্রম চলছে।
বাংলাদেশি হাফেজ হোসাইন আহমদের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে। তার বাবার নাম মুখলেসুর রহমান। সে ঢাকার যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।
মোট ৪টি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। হোসাইন আহমদ তাজবিদসহ সম্পূর্ণ কোরআন হেফজ গ্রুপে অংশ নিয়েছে। বিশ্বের ৮২টি দেশের মোট ১১৫ জন প্রতিনিধি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।আগামী ১০ অক্টোবর রাতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।