কিশোরবাংলাপ্রতিবেদন: হলিউডের ব্যবসা সফল ছবি ‘ওয়ান্ডার ওমেন’। এতে নাম চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলে জন্ম নেওয়া অভিনেত্রী গ্যাল গাডট। বর্তমানে ছবিটির সিক্যুয়েলের কাজ নিয়ে ভার্জিনিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আর সেই ব্যস্ততা থেকে বিরতি পেতেই সেখানকার একটি শিশু হাসপাতাল পরিদর্শন করতে বেড়িয়ে পড়েন তিনি।
একটি অসুস্ত বাচ্চার সঙ্গে গ্যাল গাডটমজার বিষয় হলো- সাধারণ পোশাক নয়, সুপারহিরোর কস্টিউম পরে হাসপাতালের শিশু ও স্টাফদের সঙ্গে দেখা করেছেন গ্যাল গাডট।
হাসপাতালের স্টাফদের সঙ্গে গ্যাল গাডটএরইমধ্যে ‘ওয়ান্ডার ওমেন’র টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে গ্যাল গাডটের হাসপাতাল পরিদর্শনের কিছু স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
হাসপাতালের স্টাফদের সঙ্গে সুপারহিরো কস্টিউমে অভিনেতা জনি ডেপশুধু গ্যাল গাডট নয়, এর আগে হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র এবং জনি ডেপও সুপারহিরোর পোশাক পরে হাসপাতাল পরিদর্শন করেছিলেন।